Dr. Md. Khalid Mahmud
ENGLISH
ডা. মো. খালিদ মাহমুদ</h
ডা. মো. খালিদ মাহমুদ

ইএনটি (নাক, কান, গলা) বিশেষজ্ঞ এবং হেড-নেক ও রিকনস্ট্রাক্টিভ সার্জন
সহযোগী অধ্যাপক (ইএনটি)
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা


চেম্বারের সময়সূচী:
ঢাকা চেম্বার (মগবাজার)
ঠিকানা: ইনসাফ বারাকাহ কিডনি ও জেনারেল হাসপাতাল, শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, মগবাজার, ঢাকা। প্রতি শনি, রবি, সোম এবং বুধবার সন্ধ্যা ৭:৩০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত। সিরিয়ালের জন্য: ০১৭১৩-৪৪৫৫৪৪, ০১৭১৬-৩০৬৬৩১২।
সময়: প্রতি শনি, রবি, সোম এবং বুধবার সন্ধ্যা ৭:৩০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত।
সিরিয়াল: ০১৭১৩-৪৪৫৫৪৪, ০১৭১৬-৩০৬৬৩১২।
ঢাকা চেম্বার (মালিবাগ)
ঠিকানা: ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, মালিবাগ (বিল্ডিং নং-২),বাড়ী নং- ৪৭৯, ডিআইটি রোড, মালিবাগ, ঢাকা-১২১৭
সময়: প্রতি শনি, রবি, সোম এবং বুধবার সন্ধ্যা ৪:৩০ টা থেকে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত।
সিরিয়াল:০৯৬১০০৯৬১১, ০২-৫৮৩১৫৭৭০৩
কুষ্টিয়া চেম্বার
ঠিকানা: পপুলার ডায়াগনষ্টিক সেন্টার, কুষ্টিয়া। রুম নং ৬০৪
সময়: প্রতি বৃহস্পতিবার
সিরিয়াল:০৯৬৬৬৭৮৭৮১৭, ০১৭২৪৮৮৬৪৮৪
আলমডাঙ্গা চেম্বার
ঠিকানা: আলমডাঙ্গা প্রেসক্রিপশন পয়েন্ট, ডাঃ লিয়াকত টাওয়ার (৩য় তলা), হাজী মোড়, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। রুম নং-৩০৪
সময়: প্রতি শুক্রবার
সিরিয়াল:০১৯১১২৯৪৯২৪, ০১৭২৪৮৮৬৪৮৪
পেশাদার পরিচিতি, শিক্ষা ও শিক্ষাগত যোগ্যতা:

এমবিবিএস:বাংলাদেশ মেডিকেল কলেজ, ঢাকা (জানুয়ারী-২০১০)
ইন্টার্নশীপ: সমাপ্তি ২০১২
এমএস (ইএনটি এবং হেড-নেক সার্জারী): ২০১৫ সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাস্টার অব সার্জারি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা অর্জন এবং ২০২০ সালে ওটোল্যারিঙ্গোলজিতে এমএস ডিগ্রি লাভ।
অ্যাডভান্সড ফেলোশিপ ইন হেড-নেক সার্জারি: : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), ২০২৪.
এফএসিএস: ফেলো অব দ্য আমেরিকান কলেজ অব সার্জনস (ইউএসএ), ২০২৩।
এফআইসিএস: ফেলো অব দ্য ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জনস (ইউএসএ), ২০২৩।

বিসিএস (স্বাস্থ্য): ৩০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১২ সালে সরকারি স্বাস্থ্য ক্যাডারে যোগদান।
প্রাথমিক কর্মজীবন (২০১২-২০১৪): চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে দায়িত্ব পালন।
রেসিডেন্ট সার্জন (২০২০–২০২২): জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) ইএনটি অনকোলজি বিভাগে কর্মরত ছিলেন।
ফেলোশিপ প্রশিক্ষণ (২০২৩): বিএমইউ-তে হেড অ্যান্ড নেক সার্জারিতে উচ্চতর ফেলোশিপ প্রশিক্ষণের জন্য মনোনীত এবং তা সম্পন্ন করেন।

একাডেমিক পদোন্নতি
কনসালটেন্ট: ২০২১ সালে পদোন্নতি প্রাপ্ত।
সহকারী অধ্যাপক:ডিসেম্বর ২০২৫-এ পদোন্নতি প্রাপ্ত। বতর্হমান পদ: বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) সহযোগী অধ্যাপক (ইএনটি) হিসেবে কর্মরত।


বিশেষায়িত প্রশিক্ষণ ও পেশাগত উল্লেখযোগ্য দিক:

২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ওটোল্যারিঙ্গোলজিতে নিবিড় ক্লিনিক্যাল প্রশিক্ষণ সম্পন্ন করেন। থাইরয়েড, প্যারোটিড গ্রন্থি, ওরাল ক্যাভিটি (মুখগহ্বর), জিহ্বা, নাক এবং গলার টিউমারসহ জটিল হেড ও নেক কন্ডিশনের ওপর দেশে ও বিদেশে বিশেষায়িত প্রশিক্ষণ নিয়েছেন।

সম্প্রতি সিঙ্গাপুরে নেসাল সাইনাস সার্জারির ওপর উন্নত হ্যান্ডস-অন (ব্যবহারিক) প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।নিয়মিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক চিকিৎসা সম্মেলনে ফ্যাকাল্টি স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন। তিনি একজন সুপরিচিত গবেষক এবং স্বনামধন্য জাতীয় ও আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নালে তাঁর একাধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

দক্ষতা ও অভিজ্ঞতার ক্ষেত্র:

চিকিৎসক হিসেবে ১৬ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতাসম্পন্ন—যার মধ্যে ইএনটি এবং হেড-নেক সার্জারিতে রয়েছে ১২ বছরের গভীর বিশেষায়িত অভিজ্ঞতা। হেড ও নেক ক্যান্সারের বিভিন্ন রোগ নির্ণয় এবং চিকিৎসায় তাঁর ব্যাপক দক্ষতা রয়েছে। থাইরয়েড, ওরাল ক্যাভিটি, জিহ্বা এবং গলার ক্যান্সারে তাঁর বিশেষ ক্লিনিক্যাল আগ্রহ রয়েছে। তিনি চিকিৎসা বিজ্ঞানের বৈশ্বিক অগ্রগতির সাথে নিজেকে সর্বদা সম্পৃক্ত রাখেন এবং নিয়মিত সর্বশেষ আন্তর্জাতিক চিকিৎসা পদ্ধতি ও সার্জিক্যাল টেকনিক চর্চা করেন।

ডিগ্রী: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (ইএনটি এবং এইচএনএস), এফএসিএস (ইউএসএ), এফআইসিএস (ইউএসএ)